কক্সবাজার থেকে ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেলপার গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:৫১
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপার শেখ রাতুল (২৩) গ্রেপ্তার হয়েছেন। অভিযানের সময় বাসচালক পালিয়ে যান।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বাস টার্মিনালে অভিযান চালায়। তখন ঢাকাগামী একটি স্লিপার বাস যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবার চালানটি জব্দ করে বাসের হেলপার শেখ রাতুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ রাতুল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের বাসিন্দা শেখ সাইফুল ইসলামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী শনিবার সকালে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে বাসে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসচালক নাজমুল পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
