যৌতুকের অভিযোগে বিয়ে ভেঙে যাওয়ার দাবি, প্রশাসনের কাছে কনের বাবার অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১৩:১৪
রংপুরের বদরগঞ্জে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও নির্ধারিত সময়ে বর না আসায় বিয়ে ভেঙে গেছে। কনের পরিবারের অভিযোগ, শেষ মুহূর্তে আট লাখ টাকা যৌতুক দাবি করে বরপক্ষ। সেই দাবি পূরণ না হওয়ায় বর বিয়েতে আসেননি। তবে অভিযোগ অস্বীকার করেছে বরের পরিবার।
এ ঘটনায় গত সোমবার জেলা প্রশাসক ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন কনের বাবা। বিষয়টি মঙ্গলবার জানাজানি হয়।
কনের বাড়ি বদরগঞ্জ উপজেলার একটি গ্রামে। অভিযোগে বলা হয়, তারাগঞ্জ উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। গত রোববার রাতে বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। বরযাত্রীদের আপ্যায়নের জন্য বাজার করা, রান্নাবান্না এবং প্যান্ডেল নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
কনের বাবার দাবি, বিয়ের ঠিক আগে বরপক্ষ যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা এবং ঘর সাজানোর জন্য আরও তিন লাখ টাকা দাবি করে। ওই অর্থ না দিলে বিয়ে হবে না বলে জানানো হয়। পরে অনেক অনুরোধ করা হলেও বরপক্ষ সিদ্ধান্ত থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত বর বিয়েতে না আসায় অনুষ্ঠানটি ভেঙে যায়।
কনের বাবা বলেন, ‘আমার মেয়ের গায়ে হলুদ হয়েছে। এখন সমাজে মানুষের সামনে যেতে পারছি না।’
অন্যদিকে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের বাবা। তিনি বলেন, তাঁদের পক্ষ থেকে কোনো যৌতুক চাওয়া হয়নি। বরং এক লাখ টাকা দেনমোহর নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কনের পরিবার পাঁচ লাখ টাকা দেনমোহর রাখতে চেয়েছিল। এ কারণেই তাঁর ছেলে বিয়েতে যায়নি। তবে কনের পরিবার ক্ষতিপূরণ চাইলে তা দিতে রাজি আছেন বলেও জানান তিনি।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বের হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় জানান, তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধান হবে বলে আশা করছেন।
উল্লেখ্য, যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারা অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
