এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১১:২৪
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে এবার বিয়ে নিবন্ধনকারী কাজীর একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে কাবিননামা নিবন্ধন ও স্বাক্ষরের সময় নিয়ে তাঁর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল অডিওতে কাজী মাওলানা বি এ এম বাকীবিল্লাহকে বলতে শোনা যায়, কনের বাবা মো. মাসুম বিল্লাহ ফোনে প্রয়োজনীয় সম্মতি দেন। পরে মঙ্গলবার সকালে মরিয়ম খাতুন ও তাঁর অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। অর্থাৎ, কাবিননামায় বিয়ের তারিখ ১৭ জুন উল্লেখ থাকলেও স্বাক্ষর নেওয়া হয় ২১ জুলাই।
অডিওতে কনের নাম ও জন্মতারিখ নিয়েও কথা বলতে শোনা যায় কাজীকে। তাঁর দাবি, প্রয়োজনীয় তথ্য তাঁকে ফোনে জানানো হয়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই কাবিননামা প্রস্তুত করা হয়। তিনি আরও বলেন, কনের বয়স ছিল ১৮ বছর ৩ মাস।
এর আগে গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহকে নিয়ে রাজধানীর মগবাজারে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তাঁদের জিম্মি করে টাকা আদায় করা হয় এবং গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর গাজী নজরুল ইসলাম বলেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে তাঁর প্রথম স্ত্রী, মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা পৃথক ভিডিও বার্তায় একই দাবি করেন।
তবে কাজীর অডিও প্রকাশের পর বিয়ের তারিখ, কাবিননামা প্রস্তুত এবং স্বাক্ষর গ্রহণের সময় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও ভাইরাল হওয়া অডিওটির সত্যতা এবং সেখানে দেওয়া বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
