বাসা দেখার অজুহাতে ডাকাতি, পরিকল্পনায় একই ভবনের গৃহবধূ; স্বর্ণ-নগদসহ গ্রেপ্তার ৪
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৩:৫৩
রাজধানীর কামরাঙ্গীরচরের আলোচিত ডাকাতির ঘটনায় একই ভবনের এক গৃহবধূসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুণ্ঠিত দুই লাখ ২০ হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন জিয়াসমিন ওরফে জেসমিন (৩৭), সজীব আলম (২৯), রিপন মিয়া (৪২) ও ফারুক খান (৫০)।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই সন্ধ্যায় কামরাঙ্গীরচরের মাহদীনগর এলাকার একটি ১০ তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বাসা দেখার কথা বলে পাঁচজন প্রবেশ করে। পরে তারা ফ্ল্যাটে থাকা তিন নারীকে বেঁধে মারধর করে প্রায় ২০ লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে প্রথমে সজীব আলমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন মিয়াকে আটক করে তার বাসা থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ফারুক খানকে গ্রেপ্তার করে তার বাসা থেকে আরও এক লাখ টাকা এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের সপ্তম তলায় বসবাসকারী জিয়াসমিন ওরফে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, জেসমিনই এই ডাকাতির মূল পরিকল্পনাকারী। নিয়মিত যাতায়াতের কারণে তিনি ভুক্তভোগীর বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার তথ্য জানতেন। পরে পরিচিত কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন। ঘটনার দিন তিনি নিজেই ডাকাতদের ভবনে প্রবেশে সহায়তা করেন এবং ডাকাতির পর নিরাপদে বেরিয়ে যেতে সহযোগিতা করেন।
তদন্তে আরও জানা গেছে, ডাকাতির পর জেসমিন ভুক্তভোগীদের বাসায় গিয়ে সান্ত্বনা দেন এবং মামলার সাক্ষী হিসেবেও নিজের নাম অন্তর্ভুক্ত করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট আটজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
