ফের বেড়েছে স্বর্ণের দাম
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৭
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আগামী রোববার ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১,১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৮৯,৩০৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ১,০৯৭ টাকা বেড়ে হয়েছে ১,৮০,৬৯৯ টাকা, ১৮ ক্যারেট ৯৪৫ টাকা বেড়ে হয়েছে ১,৫৪,৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৮০৫ টাকা বাড়িয়ে ১,২৮,৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৮ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। গত ২৭ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নয় দফায় স্বর্ণের দাম বাড়ানো হলো।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকা ভরিপ্রতি নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
