২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের দোয়া মাহফিল

রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের দোয়া মাহফিল

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন জয় করে বড় বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপিপন্থি শিক্ষকরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপিপন্থি দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “বিএনপি অনেকগুলো আসন পেয়ে বিজয়ী হয়েছে। আমাদের এ বিজয় যেন অহংকার বা অন্য কারো ক্ষতির কারণ না হয়। আমরা অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, তবুও ধৈর্য ধরে ছিলাম। এখন আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু সে বিজয় যেন অন্যের বিপদের কারণ না হয়।”

ইউনিভার্সিটি অব টেকনোলজি, ডাকসইট (ইউট্যাব)-এর সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তার লড়াইয়ের ফলেই এই বিজয় এসেছে। আমরা তার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যারা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন, তাদের আমরা স্মরণ করছি।”

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীম বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের ফলে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন। নির্বাচনের আগে দু’দিন আমরা শঙ্কিত ছিলাম, নির্বাচন বাতিল হতে পারে কি না। এ বিজয় বেগম খালেদা জিয়া দেখতে পারেননি, আমাদের হৃদয়ে তার জন্য ক্ষত রয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

জিয়া পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাবীবুর রহমান বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেত্রী মরহুম খালেদা জিয়া কত চেষ্টা করেছেন। দেশের মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় নিয়েছে। এই ক্ষমতা আমাদের জন্য আমানত। জনগণের এ আমানত আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ দায়িত্ব ভালোভাবে পালন করবেন।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, “এবারের বিজয়ের পরে কোথাও হাঙ্গামা বা দাঙ্গা হয়নি। এটাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কৌশল। শহীদ জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা—তার গায়ে কোনো কলঙ্ক নেই। নতুন বাংলাদেশ গড়ার জন্য জনগণ বিএনপিকে বিজয়ী করেছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

আরও পড়ুন