২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৩

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

কেনাকাটা শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কেনাকাটা শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০০:০৬

নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে চার সন্তানের জননী এক নারীকে (৪০) গণধর্ষণের অভিযোগে হৃদয় (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। গ্রেপ্তার হৃদয় উপজেলার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী নারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন। কেনাকাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাজারসংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে আটক করে। পরে সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে শুক্রবার একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই সন্ধ্যায় খড়িয়া এলাকার হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে সন্দেহভাজন হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন