০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪২

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট
শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

স্বর্ণকর্মীর ছোড়া অ্যাসিডে তিন বন্ধু দগ্ধ

স্বর্ণকর্মীর ছোড়া অ্যাসিডে তিন বন্ধু দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০০:৪৪

নরসিংদীর রায়পুরায় আর্থিক লেনদেন নিয়ে পূর্বশত্রুতার জেরে স্বর্ণকারের দোকানের দুই কর্মচারীর ছোড়া অ্যাসিডে তিন বন্ধু দগ্ধ হয়েছেন। এতে তাদের চোখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে রায়পুরা পৌর শহরের হাসিমপুর মৌলভীবাজার এলাকায় অবস্থিত লতা স্বর্ণ শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পৌর শহরের শ্রীরামপুর এলাকার দুলাল বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস (১৯), শহীদুল্লাহর ছেলে ওবায়দুল্লাহ মিয়া (১৯) এবং রামনগরহাটি এলাকার কলিম মিয়ার ছেলে আহমেদ কাজল (১৮)। ঘটনার পর পুলিশ লতা স্বর্ণ শিল্পালয়ের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় সূত্র ও আহত ওবায়দুল্লাহর ভাই সোহান মিয়া জানান, দীপ বিশ্বাসের সঙ্গে লতা স্বর্ণ শিল্পালয়ের কর্মচারী উদয়ের আর্থিক লেনদেন নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বুধবার বিকেলে দীপ বিশ্বাস লতা স্বর্ণ শিল্পালয়ে গেলে উদয়ের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানের ভেতরেই উদয় ও একই প্রতিষ্ঠানের আরেক কর্মচারী সৌরভ, দীপকে তার বাবা দুলাল বিশ্বাসের সামনেই মারধর করেন। 

পরে খবর পেয়ে দীপের বন্ধু ওবায়দুল্লাহ ও আহমেদ কাজল ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এসময় দোকানে থাকা অ্যাসিড দীপ ও তার দুই বন্ধুর ওপর নিক্ষেপ করেন উদয় ও সৌরভ। এতে দীপ বিশ্বাসের দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার বন্ধু ওবায়দুল্লাহ ও কাজলও দগ্ধ হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার পর অভিযুক্ত দুই কর্মচারী উদয় ও সৌরভ দোকানের শাটারে তালা লাগিয়ে পালিয়ে যান। তাদের বাড়ি রায়পুরা পৌর এলাকার বৈকুন্ঠপুর এলাকায়।

এদিকে, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লতা স্বর্ণ শিল্পালয়ের মালিক কেশব রায়কে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. আশরাফুর রহমান জানান, আহত তিনজনের মধ্যে দীপের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার চোখের কর্নিয়া গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের সামনে ও পেছনের অংশ অ্যাসিডে ঝলসে গেছে। অন্য দুইজনের অবস্থা তুলনামূলক কম গুরুতর। তাদের বুকে ও পিঠে অ্যাসিডে দগ্ধ হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে অ্যাসিড নিক্ষেপের এই ঘটনা ঘটেছে। এতে তিন যুবক আহত হন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ লতা স্বর্ণ শিল্পালয়ের মালিক কেশব রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ছাড়াও অভিযুক্ত তার দোকানের দুই কর্মচারীর খোঁজে তৎপরতা চালাচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি।

তিনি আরো বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

আরও পড়ুন