নিজ বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা পেলেন হুমায়ূন ফরীদি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০১:২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদি পেলেন মরণোত্তর সম্মাননা। বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হলো ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর প্রথম আসর, যা শেষ হলো তিন দিনব্যাপী চলচ্চিত্র, আলোচনা ও সম্মাননার আয়োজনে।
উৎসবের মূল ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন। এ আয়োজনে মোট ১৮টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার মধ্যে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী হুমায়ূন ফরীদিকে। বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এখানকার নাট্যচর্চার মাধ্যমেই জাতীয় পর্যায়ে পরিচিতি পান।
এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন, নাহার পুতুল ও অবন্তী সিঁথি।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’, মোস্তাফিজুর নূর ইমরানের ‘জ্বীনের বাচ্চা’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মাননা পেয়েছে আহমেদ হাসান সানির ‘সং ফ্রম দ্য সাউথ’, ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নি’ ও দেবাশীষ দাসের ‘দ্য ব্যালাড অব আ গিক’।
‘জাহাঙ্গীরনগর এডিশন’ বিভাগে পুরস্কৃত হয়েছে মানজুর আল হাসান ও নাবিল মাসতাফার ‘ইন্তেজার: প্রথম প্রহর’, সাজ্জাদুল শুভর ‘হাফ টু ইনফিনিটি’ এবং নাসির খন্দকারের ‘দ্য হেইজ’।
উদীয়মান তারকা হিসেবে সম্মাননা পেয়েছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্ব ও গোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন মেহরাব সিফাত।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
