২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

চট্টগ্রামে শিবিরের হামলার অভিযোগ, জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রামে শিবিরের হামলার অভিযোগ, জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০০:৪১

চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্ত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ সালাম-বরকত হলের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘ঠিক যেই সময়টায় বাংলাদেশে একটি সুন্দর, সুস্থ রাজনীতির চর্চা হওয়ার কথা, সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি যে শিবির একই ঘটনার পুনরাবৃত্তি করে যাচ্ছে। রগ কাটার রাজনীতি থেকে আসলে তারা বেরিয়ে আসতে পারেনি এবং এই চর্চা আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোকে এবং উত্তরোত্তর গোটা দেশটাকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং ক্ষুব্ধ এবং আমরা তাদের প্রতি আহ্বান জানাই যে, আপনারা এই সংস্পর্শ থেকে বেরিয়ে আসুন। এখনো সময় আছে। নাহলে জনতা কিন্তু এর যথাযথ জবাব দিয়ে দিবে।’

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে সহিষ্ণু ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আজ সিটি কলেজে ছাত্রশিবির যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।’

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘ইসলামী ছাত্রশিবির যদি তাদের গুপ্ত ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে স্বাভাবিক ধারায় ফিরে না আসে, তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ক্যাম্পাস অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।’

আরও পড়ুন