২৬ জুন ২০২৬, শুক্রবার, ০৬:৫০

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

জি-৭ বৈঠকে মোদির প্রশংসায় ট্রাম্প

জি-৭ বৈঠকে মোদির প্রশংসায় ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:১৪

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মোদিকে কঠিন, দক্ষ আলোচক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি বাইরে থেকে শান্ত ও নম্র মনে হলেও বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা একজন নেতা।

তিনি বলেন, “তিনি একজন কঠিন আলোচক। আমি যতদিন হোয়াইট হাউসে থাকব, ততদিন ভারত যুক্তরাষ্ট্রের একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে থাকবে।”

রসিকতার ছলে ট্রাম্প আরও বলেন, মোদি দেখতে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হলেও বাস্তবে তিনি ‘কঠিন মানুষ’—এমনকি ‘খুনীর মতো কঠোর’ একজন নেতা। তার মতে, এ ধরনের দৃঢ়চেতা নেতা খুবই বিরল।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং মোদির নেতৃত্বের প্রতি ওয়াশিংটনের গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি জানান, মোদি ভারতের জনগণকে ভালোবাসেন এবং যুক্তরাষ্ট্রেরও ঘনিষ্ঠ বন্ধু।

ভারতের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভারত কোনো আক্রমণের শিকার হলে এবং মোদি ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্র সহায়তায় এগিয়ে আসবে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদি শান্তির পথ খুলে দিতে পারে।

মোদি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত থাকা উচিত।

বৈঠকে দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ও সহযোগিতার প্রসঙ্গও তুলে ধরেন। ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন।

পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনা করেন দুই নেতা।

আরও পড়ুন