বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০০:২৭
বিশ্বকাপ চলাকালে ইরান জাতীয় ফুটবল দলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে দলের অধিনায়ক মেহেদি তারেমি এবং সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ইরান ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের দাবি, গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে সিয়াটলে যাওয়ার পথে বিমানবন্দরে জটিলতার কারণে দুই কর্মকর্তার যাত্রা বিলম্বিত হয়। এ ঘটনায় দলের বাকি সদস্যরাও তাদের জন্য অপেক্ষা করেন, ফলে নির্ধারিত ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটে।
ইরানের অভিযোগ, এর আগেও যুক্তরাষ্ট্রে প্রবেশ ও যাতায়াতের সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারেমি ও আলহোই। সে সময়ও অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল বলে দাবি করা হয়েছে।
এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন বলেছে, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব। বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে তারা উদ্বেগ প্রকাশ করেছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরই মধ্যে ঘটনাটি বিশ্বকাপ ঘিরে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
আরও পড়ুন
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
