২৬ জুন ২০২৬, শুক্রবার, ০১:১৫

শিরোনাম
এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০০:১৭

দিল্লি থেকে অমৃতসরগামী একটি এয়ার ইন্ডিয়া উড়োজাহাজ সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় সংশ্লিষ্ট পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘটনাটির তদন্ত চলাকালে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, গত ২২ জুন রাতে অমৃতসর বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় রানওয়েতে একটি পাখি আঘাত-সংক্রান্ত ঘটনার কারণে বিমানটিকে আকাশে অপেক্ষা করতে বলা হয়। এ সময় অবস্থান পরিবর্তনের এক পর্যায়ে উড়োজাহাজটি স্বল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সমন্বয়ে পরিচালিত হলেও ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইট ক্রু ও সংশ্লিষ্ট এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অবতরণের প্রক্রিয়ায় ‘গো-অ্যারাউন্ড’ কৌশল অনুসরণের সময় অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তও চলছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি অল্প দূরত্ব পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল। পরে জ্বালানি পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটিকে দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয় এবং নিরাপদে অবতরণ করানো হয়। পরবর্তীতে একই বিমান পুনরায় অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা করে।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পর পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছিল। এমন প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন