আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ২২:৫৬
পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। তিনি সমাজে বিভেদ, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহররম মাসের ১০ তারিখে পালিত পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এটি শুধু শোকের নয়, বরং সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ এবং নৈতিক দৃঢ়তার চিরন্তন শিক্ষার প্রতীক।
তিনি বলেন, কারবালার ঘটনা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগে যুগে এই ঘটনা মানুষকে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামে সামাজিক বৈরিতা বা বিদ্বেষের কোনো স্থান নেই। আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী হজরত ইমাম হোসাইন (রা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী তার পরিবার ও সঙ্গীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি এ শোকাবহ উপলক্ষে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি সমবেদনাও প্রকাশ করেন।
আরও পড়ুন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
