২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৫:৫৪

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক ক্যামেরার পাশাপাশি ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির আরও ১ হাজার নতুন ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে ধাপে ধাপে এসব ক্যামেরা স্থাপন করা হবে। এরই মধ্যে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় কম খরচে এবং দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বড় অংশকে নজরদারির আওতায় আনতেই ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই ক্যামেরার তুলনায় এসব ক্যামেরা স্থাপন সহজ এবং ব্যয়ও কম।

আনিছুর রহমান জানান, নতুন ক্যামেরাগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড থাকবে। এগুলো সড়কের যানবাহনের চলাচল ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ধারণ করবে। পরে ট্রাফিক সার্জেন্টরা সেই ভিডিও পর্যালোচনা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

ডিএমপি জানিয়েছে, বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩৭টি এআই ক্যামেরা চালু রয়েছে এবং সেগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

এ ছাড়া বর্তমানে রাজধানীর ১৩টি মোড়ে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে। প্রযুক্তিগত ত্রুটি, ভারী বৃষ্টি বা বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে এগুলো বন্ধ রাখতে হলেও দ্রুতই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ৫০টি সিগন্যাল চালুর প্রস্তুতি চলছে বলে জানান ট্রাফিক প্রধান।

তিনি সড়কে শব্দদূষণ ও অবৈধ হর্ন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে বলেন, অযথা হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে ট্রাফিক পুলিশসহ সাধারণ মানুষের স্বাস্থ্য ও শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান চালিয়ে প্রতি মাসে গড়ে ৫০ হাজারের বেশি মামলা দেওয়া হচ্ছে, যা থেকে বছরে প্রায় ১২০ কোটি টাকা জরিমানা আদায় হয়।

এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমাতে সড়কের আইল্যান্ড অপসারণ এবং একটি ট্রাফিক সিগন্যাল কমিয়ে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। এতে ধানমন্ডিমুখী যানবাহনকে ময়ূর ভিলা এলাকার কাছে ইউটার্ন নিতে হবে, ফলে প্রধান মোড়ে যানজট কমবে বলে আশা করছে পুলিশ।

আরও পড়ুন