চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১ হাজার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে নাম উল্লেখ করে ৯৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছে।’
এদিকে, সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে থাকা কিছু দেশীয় অস্ত্র লুটের অভিযোগও উঠেছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
