২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৯

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তি: জামায়াত নেতা সিরাজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তি: জামায়াত নেতা সিরাজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী জোবরা গ্রামের সংঘর্ষের ঘটনায় এবার বিস্ফোরক মন্তব্য করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোবরা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াতের এই নেতা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা কখনও মেনে নেব না। আমরা অতীতে মেনে নেইনি, সামনেও মেনে নেবো না।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের বুকের ওপর। আমরা এই জায়গার মালিক, তাই অন্যায় কিছু মেনে নেব না। আমাদের সম্মান করতে হবে। সম্মান দেয়ার মতো পরিবেশ আমরা করে দিবো। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে তবে আমরা জনগণ নিয়ে যেটা করা দরকার সেটা করবো।

এমন মন্তব্য করার পরেই ফুঁসে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, এ এফ রহমান হল ও শহীদ ফরহাদ হোসেন হলের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন।

জা/প্র 

আরও পড়ুন