ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে আজীবন বহিষ্কার
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৪
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাখাটির দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী।
বহিষ্কৃতরা হলেন জিয়াউর রহমান হলের অছিকুর রহমান জয় ও নাহিন নিয়াজ মাহি, সূর্য সেন হলের সাব্বির আহমেদ সোহান, মুহসীন হলের জেভিয়ার হাসান, ফজলুল হক মুসলিম হলের সোহানুর রহমান সোহাগ এবং অমর একুশে হলের মো. সিফাতুল ইসলাম।
তারা ছাত্রদলের সিদ্ধান্ত উপেক্ষা করে ভিপি, এজিএস, সদস্য ও সাহিত্য সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থী হন। এতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন এবং নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন।
শা/প্রো
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
