২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

জাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে শিক্ষক ফোরাম

জাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে শিক্ষক ফোরাম

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ঘৃণ্য অপপ্রচার ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ১০ সেপ্টেম্বর রাতে ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের কোণঠাসা করার চেষ্টা করা হয়। এতে ‘নির্বাচন কমিশনের কয়েকজন পক্ষপাতদুষ্ট সদস্য’ এবং কিছু প্রভোস্টের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভোটের আগের রাতে ব্যালট পেপার সরবরাহ সংক্রান্ত মিথ্যাচার ছড়ানো হয়, যা বাস্তবে সঠিক নয়। নির্বাচনের দিন একাধিক হলে জাল ভোট, সাংবাদিক হয়রানি ও প্রার্থী প্রতিনিধিদের বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়। বঙ্গমাতা হলের প্রভোস্টের বিরুদ্ধে সরাসরি একটি প্যানেলের পক্ষে ভোট চাওয়ার অভিযোগও করা হয়।

এছাড়া, ব্যালটে ক্রমিক নম্বর না থাকা, ছবি-সংযুক্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা না দেওয়া, নির্বাচনী কালি ব্যবহার না করা ও ভোটার তালিকায় অসঙ্গতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, এসব অনিয়ম ও অপপ্রচারের উদ্দেশ্য ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীদের জয়ী করা। তারা এই “প্রহসনের নির্বাচন” বাতিল করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

বিবৃতিতে ৫০-এর অধিক শিক্ষকের স্বাক্ষর রয়েছে, যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক ড. মাহবুব কবির, অধ্যাপক ড. নাজমুল আলমসহ অনেকে।

আরও পড়ুন