২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৭

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

ঢাবিতে গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, জিএস পদেরও বৈধতা নেই

ঢাবিতে গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, জিএস পদেরও বৈধতা নেই

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রোগ্রামে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ভর্তি হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এতে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থিতাও বৈধ ছিল না বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রক্টর . সাইফুদ্দীন আহমদ। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, গোলাম রাব্বানী, মেহজাবিন হক ফাহমিদা তাসনিম অনির এমফিল ভর্তিতে জালিয়াতি হয়েছে এবং তারা বৈধ শিক্ষার্থী ছিলেন না। অবস্থায় গোলাম রাব্বানীর জিএস পদে নির্বাচন নির্বাচিত হওয়াকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করা হয়।

তদন্তে আরও উঠে এসেছে যে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ব্যালট ছিনতাই, ভুয়া ভোট, ভোটারদের বাধা দেওয়া, জালিয়াতিসহ নানা অনিয়ম ঘটেছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

অভিযোগকারী রাশেদ খান বলেন, "দীর্ঘ সময় পর হলেও ন্যায়বিচার পেতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রমাণ পেয়েছে গোলাম রাব্বানীর জিএস হওয়া অবৈধ ছিল।"

সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের এমফিল ভর্তি বাতিলের প্রস্তাব একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে এবং আইন উপদেষ্টার সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন