ব্যালট পেপার ছাপার স্থান নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: ঢাবি উপাচার্য
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে না।
রোববার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “ব্যালট পেপার ব্যবহারযোগ্য করতে বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। শুধু ছাপানো মানেই তা ভোটের জন্য প্রস্তুত নয়।”
তিনি ব্যাখ্যা করেন, ব্যালট পেপার ছাপার পর তা নির্দিষ্ট আকারে কাটা, সুরক্ষা কোড বসানো, ওএমআর মেশিনে স্ক্যান এবং রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরের মাধ্যমে উপযুক্ত করা হয়। এসব ধাপ না পেরোলে ব্যালট বৈধ হয় না।
উপাচার্য জানান, ডাকসু নির্বাচনের জন্য মোট ২,৩৯,২৪৪টি ব্যালট প্রস্তুত করা হয়েছিল। ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। ভোট দিয়েছেন ২৯,৮২১ জন। ব্যবহার হয়েছে ১,৭৮,৯২৬টি ব্যালট। অবশিষ্ট ছিল ৬০,৩১৮টি ব্যালট।
তিনি জানান, সব কিছু নির্ধারিত প্রক্রিয়ায় হয়েছে এবং নির্বাচনে পূর্ণ সতর্কতা বজায় রাখা হয়েছিল।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
