২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশে আসতে চলেছে শাহরুখ খানের সিনেমা 'কিং'!

বাংলাদেশে আসতে চলেছে শাহরুখ খানের সিনেমা 'কিং'!

বিনোদন ডেস্ক/আকাশ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১৯:১৩

শাহরুখ খানের ভক্তকুল কেবল ভারতের মাঝেই সীমাবদ্ধ নয়, পুরো পৃথিবীব্যপী বিস্তৃত। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক অবনতির কারণে বর্তমানে ভারত থেকে ছায়াছবি আমদানি বন্ধ রেখে বাংলাদেশ সরকার। 

তবে একশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার অনন্য মামুনের কন্ঠে এখন ভিন্নসুর। তিনি আজ একটি ফেসবুক পোস্টে লিখেন, 'শাহরুখ খানের কিং বাংলাদেশের হলে বসেই দেখব।'

এরই মাধ্যমে শাহরুখ ভক্তগোষ্ঠীর মাঝে উন্মাদনার সৃষ্টি হয়। কেননা অনন্য মামুনের হাত ধরেই ২০২৩ সালে বাংলাদেশে শাহরুখ খানের সিনেমা এসেছিলো। একে একে ২০২৩ সালে শাহরুখ খানের ৩ টি সিনেমা মুক্তি পায় বাংলাদেশে৷ পাঠান রিলিজে দেরি হলেও বাকি দুটি যথাসময়ে রিলিজ পেয়েছিল। 

জাওয়ান সিনেমার রেসপন্স এত ভালো ছিল যে, এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সে আয়ের দিক থেকে কোনো সিনেমা জাওয়ানের আয়কে পেছনে ফেলতে পারে নি। ব্যবসায়ী দিক থেকে হোক কিংবা ব্যক্তিগত ফ্যানিজম, অনন্য মামুন চাইবেনই শাহরুখ খানের কিং যেন বাংলাদেশে মুক্তি পায়। 

প্রায় ৩ বছরের অধিক সময় ধরে বড় পর্দার বাইরে শাহরুখ খান। ২০২৩ সালে রাজকীয় প্রত্যাবর্তনের পরে আবারও একটি গ্যাপ নিয়েছেন তিনি। তাই তাকে দেখতে উৎসাহের কমতি নেই ভক্তগণের মাঝে। 

বর্তমানে ১৮ দিনের ক্লাইম্যাক শুট্যের জন্য সাউথ আফ্রিকা যেতে প্রস্তুতি নিচ্ছে কিং-এর টিম। সিনেমাটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। শাহরুখ খানের পাশাপাশি সিনেমায় অভিনয় করছে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনীল কাপুর সহ আরও অনেক তারকা। পরিচালনায় থাকছেন পাঠান খ্যাত সিদ্ধার্থ আনন্দ। 

আরও পড়ুন