আমির খানের ক্যামেরায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০১:৫২
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনসংগ্রাম ও উত্থানের গল্প নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে আমির খান প্রোডাকশনস। নির্মাণের দায়িত্বে রয়েছেন লেখক ও পরিচালক স্বাতি চক্রবর্তী ভাটকাল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তথ্যচিত্রটিতে ওডিশার প্রত্যন্ত গ্রামের সাধারণ জীবন থেকে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং দ্বিতীয় নারী রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর অভূতপূর্ব যাত্রা তুলে ধরা হবে।
চলচ্চিত্রে ব্যক্তিগত জীবনের নানা শোক, প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে জনজীবনে তার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতি পদে পৌঁছানোর গল্প স্থান পাবে। পাশাপাশি জনসেবায় তার ভূমিকা, নেতৃত্বের দৃঢ়তা ও অধ্যবসায়ের বিষয়গুলোও তুলে ধরা হবে।
জানা গেছে, দ্রৌপদী মুর্মুর শৈশবের বিভিন্ন অধ্যায় ফুটিয়ে তুলতে ওডিশার নিজ গ্রামেই শুটিং করা হয়েছে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে তার জীবনের বিভিন্ন সময়কে পুনর্নির্মাণ করা হয়েছে। আর্কাইভ ফুটেজ, বাস্তব লোকেশন ও নাট্যরূপের সমন্বয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তার যাত্রার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
তথ্যচিত্রে শুধু ব্যক্তিগত জীবনের গল্প নয়, দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সামাজিক ও রাজনৈতিক তাৎপর্যও বিশ্লেষণ করা হবে। নির্মাতাদের মতে, তার উত্থান ভারতের আদিবাসী জনগোষ্ঠী, নারী ক্ষমতায়ন এবং দীর্ঘদিন প্রতিনিধিত্ববঞ্চিত মানুষের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।
এই প্রকল্পের মাধ্যমে আবারও স্বাতি চক্রবর্তী ভাটকালের সঙ্গে কাজ করছে আমির খান প্রোডাকশনস। এর আগে ২০১৯ সালে আমির খান ও কিরণ রাও প্রযোজিত তথ্যচিত্র অ্যান্থলজি রুবারু রোশনি পরিচালনা করেছিলেন স্বাতি। আমির খানের বর্ণনায় নির্মিত সেই কাজটি সহিংসতা, শোক, ক্ষমা ও পুনর্মিলনের বাস্তব গল্প তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালে রাষ্ট্রপতি ভবনে নিজের সিনেমা সিতারে জমিন পার-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন আমির খান। ছবিটি তার ২০০৭ সালের জনপ্রিয় তারে জমিন পার-এর ভাবধারার উত্তরসূরি হিসেবে নির্মিত।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
- • অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৫
- • গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে আবারও অসুস্থ শতাধিক শ্রমিক
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ নিয়ে নতুন পদক্ষেপ
- • শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
- • নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ও ইসরাইল নীতি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
