২০ জুন ২০২৬, শনিবার, ১৫:২৪

শিরোনাম
আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

নতুন চমক নিয়ে আসছেন ধানুষ, টিজারে বিশ্বব্যাপী আলোচনার ঝড়!

নতুন চমক নিয়ে আসছেন ধানুষ, টিজারে বিশ্বব্যাপী আলোচনার ঝড়!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৯:৫৫

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা ধনুষের বহুল প্রতীক্ষিত ৫৫তম ছবির অফিসিয়াল নাম ঘোষণা করা হয়েছে। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘ওম – চ্যাপ্টার ১: উধিরাম: দ্য ব্লাড উড’ (Om – Chapter 1: Udhiram: The Blood Wood)। গত বৃহস্পতিবার ছবিটির প্রযোজনা সংস্থা Wunderbar Films এবং R-Take Studios-এর পক্ষ থেকে নাম ঘোষণার পাশাপাশি এর ফার্স্ট লুক পোস্টার এবং ‘ফার্স্ট স্ট্রাইক’ শিরোনামে একটি অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে একযোগে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি।

​বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির গল্প মূলত লাল চন্দন চোরাচালান এবং তিরুবন্নামালাইয়ের জঙ্গলে আটকে পড়া তামিল কাঠুরেদের উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। প্রকাশিত টিজারে ঘন জঙ্গল, রহস্যময় পরিবেশ এবং ধনুষের এক বিধ্বংসী অ্যাকশন অবতার দেখা গেছে। বিশেষ করে বৃষ্টিভেজা জঙ্গলে পুলিশের সঙ্গে ধনুষের সংঘর্ষের দৃশ্যটি দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। বর্তমানে ছবিটির প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।

​ছবিটি পরিচালনা করছেন রাজকুমার পেরিয়াসামি, যিনি সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘অমরন’ নির্মাণ করে বেশ পরিচিতি পেয়েছেন। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ধনুষ এবং তার সাথে স্ক্রিন শেয়ার করছেন মালয়ালম সিনেমার মেগাস্টার মাম্মুট্টি। এছাড়াও ছবিটিতে সাই পাল্লাভি ও শ্রীলীলার মতো জনপ্রিয় অভিনেত্রীদের উপস্থিতি একে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিটির সুর ও সংগীত পরিচালনা করছেন সাই অভ্যংক্কর এবং এর গানগুলো লিখেছেন খোদ ধনুষ। টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক হাইপ তৈরি হয়েছে এবং দর্শকরা বড় পর্দায় এই ধামাকা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুন