হাসপাতালে ভর্তি পরীমণি
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ১৩:৩৫
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি আছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় ছেলেসহ মা পরীমণিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
১৭ আগস্ট জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজেন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দুপুরে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা থেকে বর্তমানে মুক্ত আছেন পরীমণি। তবে তার প্রচণ্ড জ্বর। শরীরও ব্যথা। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন তাকে। আর কয়েকটা দিন হাসপাতালে থাকার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
এছাড়া এ নায়িকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইঙ্গিত দিয়েছেন, হাসপাতালে খুব একটা ভালো নেই তিনি। এ ব্যাপারে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক।’ পোস্টের শেষে যোগ করেছেন, ‘বিস্তারিত আসছে।’
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
