২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৭

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ১৭:০৯

অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাঁকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁকে ভর্তি করাতে হবে। বর্তমানে তিনি হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, “হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তাঁর মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। এখন তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। সাধারণত এই ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তাঁর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।”

তাঁর অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

প্রিয় এই শিল্পীর হঠাৎ অসুস্থতার খবর শুনে সহকর্মী ও ভক্তরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

আরও পড়ুন