শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২২:২৭
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, মালাইকা অরোরা ও প্রাজক্তা কোলিসহ অনেকেই শিক্ষার্থীদের এই জয়কে স্বাগত জানিয়েছেন।
দিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম স্টোরিতে সম্পর্কিত সংবাদ শেয়ার করে করতালির ইমোজি দিয়ে সমর্থন জানান। পরবর্তীতে আন্দোলনকারী সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘ভাই, কী করে ফেললে!’
বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে পদত্যাগের খবরটি শেয়ার করেন। তিনি কোনো লিখিত মন্তব্য না করলেও কয়েকটি অর্থপূর্ণ ইমোজির মাধ্যমে নিজের সংহতি প্রকাশ করেন।
অন্যদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের মন্তব্য ঘরে জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর প্রাজক্তা কোলি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’ একই সাথে মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার এবং তিসকা চোপড়াও সরকারের এই সিদ্ধান্ত ও শিক্ষার্থীদের এই অর্জনকে স্বাগত জানান।
কৌতুক অভিনেতা বীর দাস ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখেন, ‘তোমরা সেই বইয়ের একটি ছোট বাক্যের একটি শব্দ ফিরিয়ে এনেছ, যেটা আমরা স্কুলে পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। সামনে যা-ই ঘটুক, আজ তোমরাই জিতেছ। এবার উদযাপন করো।’
নিজের বার্তার সঙ্গে তিনি হাত জোর করা, ভারতের জাতীয় পতাকা ও লাল হৃদয়ের ইমোজি যুক্ত করেন।
ভিন্ন আঙ্গিকে প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা বিজয় ভার্মা। তিনি নিজের ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার বিখ্যাত ‘চান্না মেরেয়া’ গানের লাইন উদ্ধৃত করে লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ... দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।’
উল্লেখ্য, আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে ছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া সব আইনি ব্যবস্থা বা মামলা প্রত্যাহার করা। আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়গুলোতেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
