উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের বিবরণী দিন: পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায় নেওয়ার আগে তাদের সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই দাবি জানান।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেক উপদেষ্টা এখন ‘সেফ এক্সিট’ বা নিরাপদে সরে যাওয়ার চিন্তা করছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু বিদায় নেওয়ার আগে তাদের সম্পদের হিসাব এবং গত কয়েকমাসে কী কাজ করেছেন তার সালতামামি প্রকাশ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, এই সরকার একটি ‘জালেম’ শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার পথ প্রশস্ত করে দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ঢাকা-৮ আসনে ভোট চুরির মাধ্যমে তাকে হারানো হয়েছে। তারেক রহমান ও প্রশাসনের একাংশ মিলে এই নির্বাচনে বড় ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করেছেন বলে তিনি দাবি করেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে পাটওয়ারী বলেন, লন্ডনে গিয়ে তিনি যে আঁতাত করেছিলেন, এই নির্বাচন তারই ফসল।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, এখন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে এবং তাদের নারী কর্মীদের ওপর হামলা হচ্ছে। এসব ঘটনার জন্য বর্তমান প্রশাসনকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি জানান, কাউকে ক্ষমা করার পক্ষপাতী নন তারা।
আরও পড়ুন
- • ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
