২৮ জুন ২০২৬, রবিবার, ১৬:১০

শিরোনাম
সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক

ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৪:৪৪

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলেও কোনো পক্ষই এখন পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে আগ্রহী নয় বলে মনে করছেন ভিয়েনাভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পুস্তাই বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়েছে। ইরান এ নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলো অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার পক্ষে।

পুস্তাইর মতে, নিজেদের অবস্থান জানাতে ইরান ইতিমধ্যে দুই দফায় জাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলাও অপ্রত্যাশিত ছিল না।

তবে তাঁর পর্যবেক্ষণ, উভয় পক্ষের হামলার ধরন ও মাত্রা থেকে মনে হচ্ছে, কেউই সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দিতে চায় না। তাই এখনো সংকটের কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে।

তিনি বলেন, বেসামরিক স্থাপনায় হামলা অবশ্যই উদ্বেগজনক। তবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইঙ্গিত দেয়, তেহরান আপাতত সংঘাতকে আরও বড় পরিসরে নিতে চাইছে না।

পুস্তাইর ভাষ্য, ইরান জানে উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ঘটলে আরব দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে সংঘাত মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইছে।

আরও পড়ুন