চবিতে সাড়ে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১০
পরিবহন দপ্তর, বিএনসিসি, প্রেস ও শিক্ষক সমিতির ভবন নির্মাণ, লাউঞ্জ ভবন স্থাপন এবং পুরাতন কলা অনুষদ ও লাইব্রেরির সামনের সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবি ও সোমবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, শিক্ষকদের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা এবং একাডেমিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল আহাদ জানান, প্রকল্পগুলোর জন্য মোট ১৩ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু করে আগামী এক বছরের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন, প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী-সহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, চাকসুর নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আরও পড়ুন
- • আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
- • ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
