নেপালে প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২১:৫৬
নেপালে ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতন এবং পুরোনো সংসদ ভবন পুড়ে যাওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (০২ এপ্রিল) নতুন সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত আইনপ্রণেতারা নতুন সংসদ ভবনে মিলিত হন, যেখানে অনেক সদস্যই প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেন।
কাঠমান্ডু থেকে এএফপি জানায়, দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই অধিবেশনে উপস্থিত ছিলেন। শাহ তাঁর দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টিকে নেতৃত্ব দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। দলটি ২৭৫টির মধ্যে ১৮২টি আসন পেয়েছে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি।
৩৫ বছর বয়সী শাহ কালো পোশাক এবং তার স্বাক্ষরধর্মী কালো সানগ্লাস পরে অধিবেশনে যোগ দেন। নির্বাচনে জয়ের পর থেকে শপথ গ্রহণ এবং একটি র্যাপ গান প্রকাশ ছাড়া তিনি প্রকাশ্যে তেমন কোনো বক্তব্য দেননি।
দলের সভাপতি রবি লামিছানে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমরা যে ভোট পেয়েছি, তা শুধু সমর্থনের নয়, পরিবর্তনের জন্য। আমরা সেই পরিবর্তনের পথ শুরু করেছি।’
তিনি বিরোধী দলকে সরকারের কার্যক্রম ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আহ্বান জানান এবং তাদের অভিজ্ঞতা দিয়ে ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন।
আরও পড়ুন
- • ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী
- • তিনে তিন করার লক্ষ্য আর্জেন্টিনার
- • জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
- • বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
- • টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫
- • বিয়েতে ১০০ অতিথির বেশি হলে ট্যাক্স, প্রস্তাব বিএনপি নেতার
- • ব্যক্তিগত ও ভোক্তা ঋণে নতুন নীতিমালা, বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
