২৬ জুন ২০২৬, শুক্রবার, ১০:২৫

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

সূর্যবংশীর জাদুতে ফাইনালে ভারতের বিশাল জয়

সূর্যবংশীর জাদুতে ফাইনালে ভারতের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৩৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারারে ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ৪১১ রান। জবাবে ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

ভারতের জয়ের নায়ক বৈভব সূর্যবংশী। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে ফাইনালে দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি। ৮০ বলে ১৭৫ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছয়। অধিনায়ক আয়ুস মাত্রের সঙ্গে ১৪০ এবং ভেদেন্ত ক্রিভেদীর সঙ্গে ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন বৈভব।

৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে দ্রুত রান তুললেও নিয়মিত উইকেট হারাতে থাকে। ক্যালেব ফেলকোনের ৭০ বলে ১২০ রানের সেঞ্চুরি ও বেন ডাওকিনসের ৬৬ রান ছাড়া বড় কোনো ইনিংস পায়নি ইংল্যান্ড।

ভারতের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আরএস এব্রিস, তিনি নেন তিনটি উইকেট। দিপেস ও চৌহান দুটি করে উইকেট নেন। শক্তিশালী অলরাউন্ড পারফরম্যান্সেই শিরোপা নিশ্চিত করে ভারতের যুবারা।

আরও পড়ুন