২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১:৪০

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর

গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১০:১০

দেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদক সেবন করছেন। তাঁদের মধ্যে প্রায় ৬১ লাখই গাঁজা ব্যবহার করেন। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালনা করে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের আট বিভাগে ১৩ জেলা ও ২৬ উপজেলায় তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণাটি সম্পন্ন হয়।

গবেষণা অনুযায়ী, দেশে মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ কোনো না কোনো ধরনের মাদক সেবন করেন। গাঁজার পাশাপাশি ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ ও হেরোইনের ব্যবহারও রয়েছে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হিসেবে উঠে এসেছে গাঁজা।

বিভাগভিত্তিক হিসাবে ময়মনসিংহে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি, ৬ দশমিক ২ শতাংশ। এরপর রয়েছে রংপুর (৬ শতাংশ) ও চট্টগ্রাম (৫ দশমিক ৫ শতাংশ)। তবে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি মাদকসেবী ঢাকা বিভাগে, প্রায় ২২ লাখ ৯০ হাজার।

গবেষণায় আরও দেখা গেছে, মাদকসেবীদের বড় একটি অংশ অল্প বয়সেই মাদকে জড়িয়ে পড়ছে। প্রায় ৩৩ শতাংশ প্রথম মাদক গ্রহণ শুরু করেন ৮ থেকে ১৭ বছর বয়সে এবং ৫৯ শতাংশের ক্ষেত্রে এই বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, বেকারত্ব, পারিবারিক অস্থিরতা, মানসিক চাপ ও হতাশাসহ নানা সামাজিক কারণ তরুণদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে। গবেষণায় অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ মাদকসেবী জানিয়েছেন, তাঁদের কাছে মাদক সহজলভ্য।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, মাদকাসক্তি শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। এ সংকট মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা, গবেষণাভিত্তিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন