২৬ জুন ২০২৬, শুক্রবার, ১০:৪০

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

আজ পবিত্র আশুরা, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে

আজ পবিত্র আশুরা, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৯:১৮

আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য ধর্মীয়, ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ এই দিনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের ইতিহাসে কারবালার এ ঘটনা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য, ন্যায় ও ত্যাগের অনন্য প্রতীক হিসেবে বিবেচিত।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল রোজা পালন, কোরআন তিলাওয়াত, দোয়া ও নফল ইবাদতে অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন