বাংলাদেশের বিপক্ষে এবার প্রতিবেশি ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৮
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতে চলতেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করল আইসিসি।
বাংলাদেশ নারী দল পড়েছে গ্রুপ ১-এ। সেখানে তাদের প্রতিপক্ষ মেয়েদের ক্রিকেট ইতিহাসের সফলতম দল অস্ট্রেলিয়া, দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান, গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা এবং অভিষেক হতে চলা নেদারল্যান্ড।
গ্রুপ ২-এ স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের পাশাপাশি আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ১২ জুন। বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচের আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। লন্ডনের লর্ডসে ফাইনাল ১২ জুলাই।
১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসকে দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৭ জুন লিডসের হেডিংলিতে জ্যোতি-নাহিদা-মারুফাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ তিন ম্যাচ ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভেন্যু যথাক্রমে সাউদাম্পটনের ইউটিলিটা বোল, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের লর্ডস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশ নারী দলের। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ইংল্যান্ডে খেলতে তর সইছে না।
আইসিসিকে জ্যোতি বলেছেন, ‘আমরা আগে কখনো ইংল্যান্ডে খেলিনি, তাই একটু রোমাঞ্চিত। জানি, বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে এত বড় আসরে মাঠে নামার জন্য আমাদের তর সইছে না। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেব, সেরা ক্রিকেট খেলব এবং দেশের জন্য ম্যাচ জিতব।’
গ্রুপ ১ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস।
গ্রুপ ২ : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।
আরও পড়ুন
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
