স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২৩:২৬
সিরাজগঞ্জের কামারখন্দে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ৩-এর বিচারক নজরুল ইসলাম এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল। দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান ইমা কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুরনবী আকন্দের মেয়ে।
মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল বলেন, ২০১২ সালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পূর্বপাড়ার এস এম সায়েমের সঙ্গে ইসরাত জাহান ইমার বিয়ে হয়। সায়েম সিলেটে পূবালী ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাড়িতে সায়েমের অনুপস্থিতিতে স্ত্রী ইমা প্রতিবেশী কয়েকজন পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতেন। বিষয়টি জানার পর তাদের সংসারে বিরোধ শুরু হয়। এ অবস্থায় ২০২২ সালের ৮ জুলাই সায়েম ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসেন। স্ত্রী ইমা প্রথমে শরবত খাওয়ালে সায়েম ঘুমিয়ে পড়েন। এরপর রাতে সেভেন আপের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ালে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গৃহবধূ ইমা অজ্ঞাতপরিচয়ে ২-৩ জনের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সায়েমকে হত্যা করে।
এ ঘটনায় নিহত সায়েমের বাবা শেখ ফরিদ বাদী হয়ে পুত্রবধূ ইমার বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ইমার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
