ভারত থেকে ২ দিনে আমদানি ৫ হাজার টন ডিজেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২১:২৭
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। দুই দিনে (সোম ও মঙ্গলবার) মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরের ডিপোর সংরক্ষণাগারে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা।’
জানা গেছে, কৃষিনির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেলনির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইন বেয়ে। রাজনৈতিক কর্মসূচিতে রেলপথ এবং যানবাহন চলাচলে ঝুঁকি এড়াতে ভারতের আসামের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনানি কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়।
চুক্তি অনুসারে, ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব অর্থায়নে এবং বাকি অঙ্ক ব্যাংকঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।
এ ছাড়া আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।
উল্লেখ্য, প্রতিবেশী দেশটি পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন, ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।
আরও পড়ুন
- • গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর
- • দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- • সন্তান আছে, আত্মীয়স্বজনও আছে তবু নেই প্রকৃত সঙ্গ
- • দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- • জার্মানিকে হারিয়ে চমক দেখাল ইকুয়েডর, নকআউটের পথে বড় পদক্ষেপ
- • আজ পবিত্র আশুরা, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
