২৬ জুন ২০২৬, শুক্রবার, ০৩:১১

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

নারায়ণগঞ্জে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৫:৩৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাশাপাশি দুটি বাড়িতে পরিবারের সদস্যদের হাত–পা ও মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে ফতুল্লার ভূইগড় পূর্বপাড়া আল আকসা মসজিদ সড়কে ব্যবসায়ী আমজাদ মিয়া ও কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি পরে নিশ্চিত করেন ফতুল্লা থানার ওসি মো. আব্দুল মান্নান।

জানা গেছে, আমজাদ মিয়া ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তার শ্যালক হাফেজ সাইফুল্লাহ। শুক্রবার ভোরে বাড়িতে ফিরে এসে আমজাদ মিয়া দেখেন সাইফুল্লাহর হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় তিনি মেঝেতে পড়ে আছেন।

ভুক্তভোগীরা জানান, ভোররাতে ২০ থেকে ২৫ বছর বয়সী ১৫–১৮ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে গেটের তালা কেটে বাড়িতে প্রবেশ করে। তারা সাইফুল্লাহকে বেঁধে আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ১৫ হাজার টাকা লুট করে। একই সময় ডাকাতরা পাশের বাড়ি কুদ্দুস মিয়ার বাড়িতে ঢুকে পড়ে।

কুদ্দুস মিয়ার ছেলে জোবায়ের হোসেন জানান, দেয়াল টপকে বাড়িতে ঢুকে ডাকাতরা প্রথমে তার হাত–পা ও মুখ বেঁধে ফেলে। পরে তার বাবা-মাকে জিম্মি করে আলমিরা ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নেয়। এ সময় চিৎকার করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

আরও পড়ুন