২৭ জুন ২০২৬, শনিবার, ১২:০২

শিরোনাম
জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম

বাংলাদেশে আসছে নিউ জিল‌্যান্ড

বাংলাদেশে আসছে নিউ জিল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৮:৫৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউ জিল‌্যান্ড সিরিজের সূচি প্রকাশ করেছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল‌্যান্ড ক্রিকেট দল।

দুইটি ওয়ানডে হবে ঢাকায়, একটি হবে চট্টগ্রামে। চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে হবে দুটি ম‌্যাচ। ঢাকায় হবে শেষ টি-টোয়েন্টি।

ঢাকায় প্রথম দুইটি ওয়ানডে হবে ১৭ ও ২০ এপ্রিল। দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম‌্যাচগুলো শুরু হবে। ২১ এপ্রিল দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। একদিনের প্রস্তুতি শেষে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ম‌্যাচটি হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় ম‌্যাচ একই ভেন্যুতে। দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজের শেষ ম‌্যাচটি হবে ঢাকায়। ২ মে দুপুর ২টায় শুরু হবে শেষ টি-টোয়েন্টি ম‌্যাচ।

২০২৩ সালে নিউ জিল্যান্ড সবশেষ বাংলাদেশ সফর করেছিল। সেবার দুই টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা এসেছিল পাঁচ টি-টোয়েন্টি খেলতে। সর্বপ্রথম তারা বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল ২০০৪ সালে। সব মিলিয়ে নিউ জিল‌্যান্ড ক্রিকেট দলের এটি সপ্তম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর হবে। 

আরও পড়ুন