নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৬:৩৪
রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এখনো স্বস্তি নেই। সপ্তাহ পেরিয়েও সবজি, মাছ ও মুরগির দামে উল্লেখযোগ্য পরিবর্তন না আসায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ব্যয় বেড়েই চলেছে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মৌসুমি সবজির দাম কমার প্রত্যাশা থাকলেও বেশির ভাগ সবজিই আগের সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। উত্তরা সমবায় বাজারে ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা প্রতি কেজি ৬০-৮০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা এবং কাঁচকলার হালি ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা, গাজর ১০০-১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি।
বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম না কমায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
মুরগির বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার প্রতি কেজি ১৬০-১৬৫ টাকা, সোনালি ৩০০ টাকা, লেয়ার ৩৪০-৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা এক ক্রেতা বলেন, আগের মতো সপ্তাহে মাছ বা মাংস কেনা সম্ভব হচ্ছে না। সংসারের বাজেটের সঙ্গে মিলিয়ে কেনাকাটা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। ইলিশের দাম আকারভেদে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি। এছাড়া পাঙ্গাস ২০০ টাকা, বড় রুই ৩০০-৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০-২৭০ টাকা, কাতলা ২৫০-৩৫০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০-৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, উৎপাদন ও পরিবহন ব্যয় বেশি থাকায় সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে দামের চাপ কমছে না। আর ক্রেতাদের প্রত্যাশা, দ্রুত নিত্যপণ্যের দাম কমে বাজারে স্বস্তি ফিরবে।
আরও পড়ুন
- • সরকারি হাসপাতালে সন্তান জন্মালেই মিলবে স্বর্ণের আংটি
- • নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস
- • বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
- • ডেনমার্কে লাউডস্পিকারে আযান নিষিদ্ধের উদ্যোগ, শুরু বিতর্ক
- • নিষেধাজ্ঞা শিথিল হলে ধনী দেশের তালিকায় যেতে পারে ইরান
- • সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক বনদস্যু দুলাভাই বাহিনীর প্রধান
- • চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই
- • যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করার দিন কি শেষ হচ্ছে ইসরাইলের?
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
