২৭ জুন ২০২৬, শনিবার, ১৩:১৩

শিরোনাম
হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

ফ্রান্সের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

ফ্রান্সের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১০:৩৯

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (২৬ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার।

দীর্ঘদিনের উত্তেজনা ও সম্পর্কের চরম অবনতির পর নেওয়া এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির সরকার।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বুরকিনা ফাসোর সরকার জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার পরই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ভাষ্য, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মৌলিক শর্তগুলো আর বজায় ছিল না।

বুরকিনা ফাসো অভিযোগ করেছে, ফ্রান্স সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে। তবে ফ্রান্স অতীতেও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং এমন অভিযোগের সত্যতা অস্বীকার করেছে।

তবে দেশটির সরকার স্পষ্ট করেছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের এই সিদ্ধান্ত কেবল রাষ্ট্রীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকবে। দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষা ও মানবিক সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো ও ফ্রান্সের সম্পর্ক ধারাবাহিকভাবে অবনতি হয়েছে। বিশেষ করে সামরিক সরকার ক্ষমতায় আসার পর দেশটি ফ্রান্সের সঙ্গে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা কমিয়ে নতুন পররাষ্ট্রনীতির দিকে ঝুঁকেছে।

আরও পড়ুন