২৭ জুন ২০২৬, শনিবার, ১৩:১৪

শিরোনাম
হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

ভেনেজুয়েলায় আবার ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ভেনেজুয়েলায় আবার ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজারের বেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১১:১৬

ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক দিন আগে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর এবার ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (২৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

তাৎক্ষণিকভাবে নতুন এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রয়টার্স স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার মারাকাই ও রাজধানী কারাকাসে কম্পন অনুভূত হয়েছে।

এর আগে গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ সরকারি হিসাবে, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। রাজধানী কারাকাসের কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন এবং ১৭২ জনের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।

ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই ভূমিকম্পে শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হবে।

আরও পড়ুন