৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল যেদিন জানা যাবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০১:২৩
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের। আগামী এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
কমিশন সূত্রে জানা গেছে, বিসিএস প্রক্রিয়ায় গতি আনতে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করার যে পরিকল্পনা কমিশন হাতে নিয়েছে, ৪৭তম বিসিএস সেই পথেই এগোচ্ছে।
এর আগে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রেও পিএসসি রেকর্ড গড়েছিল।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি।
কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরপরই দ্রুততম সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার (ভাইভা) সূচি ঘোষণা করা হবে। পিএসসির লক্ষ্য হলো প্রতি বছরের অক্টোবরের মধ্যে একটি বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ নিশ্চিত করা।
পিএসসি বলছে, বিসিএস জট কমাতে এবং সেশন জটমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ হলে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
