২৬ জুন ২০২৬, শুক্রবার, ০৪:৫৯

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

পিরোজপুরে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পিরোজপুরে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৮:১১

পিরোজপুরের জিয়ানগরে পুকুরে ডুবে আব্দুল্লাহ শিকদার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা মো. শাহিদুল ইসলাম শিকদারের সেজো ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আব্দুল্লাহ বাড়ির সামনে পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন