শনিবার সকালের মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ মে, ২০২৬, ২০:৩২
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ বেশিরভাগ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়কে ঘিরে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সর্বশেষ আবহাওয়া তথ্যের ভিত্তিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগে রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।
রাজশাহী বিভাগে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে অধিকাংশ জেলায় হালকা বজ্রপাতসহ মাঝারি বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত হতে পারে, এবং রাতে আবারও এমন পরিস্থিতি দেখা দিতে পারে।
ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও উত্তর ও পূর্বাঞ্চলে দুপুরের পর থেকে ভোর পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
