২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫১

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৯

ঋণের চাপ সহ্য করতে না পেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বিষপান করে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দ্বীপ ভৌমিক (২৫) নামে এক যুবক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে। নিহত দ্বীপ ভৌমিক একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ ভৌমিক পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন এবং প্রায় একবছর আগে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।  ঘটনার দিন দ্বীপ ভৌমিক ঘরের ভেতরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। যদিও নিহতের পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চায়।  

নিহতের ভাতিজা জয় ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

আরও পড়ুন