০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২১

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ময়মনসিংহে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০১:৪৭

ময়মনসিংহের নান্দাইলে একটি মোবাইল ফোন টাওয়ার থেকে আমিনুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আমিনুল ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের সোলামুড়া গ্রামের মো. নাছির মিয়ার ছেলে।

মৃতের পরিবার ও পুলিশ জানায়, তিন মাস আগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের মো. হারুন মিয়ার মেয়ে ফাতেমা আক্তার তিন্নিকে (১৮) পালিয়ে বিয়ে করেন আমিনুল। বিয়ের পরপর তারা ব্রাহ্মনবাড়িয়া জেলা সদরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রথম রমজানে তিন্নি তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যায়। প্রেম করে বিয়ে করায় শ্বশুরবাড়ির লোকজন তাদের গ্রহণ না পারায় আমিনুলের মন খারাপ হয়। পাশাপাশি বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিল সে। এরই মাঝে আজ রবিবার সকাল থেকেই আমিনুল বাড়ি চলে যাওয়ার জন্য তৈরি হয়। এ নিয়ে স্ত্রী তিন্নির সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে নিজের ব্যাগ নিয়ে বের হয়ে যায় আমিনুল। পরে দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার পশ্চিম জাহাঙ্গীরপুর এলাকায় এয়ারটেল মোবাইল টাওয়ারে তার ঝুলন্ত লাশ পাওয়ার খবর পায় পরিবার।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতের স্ত্রী তিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন