ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির আলাপ: দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০২:৪৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
সোমবার (২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি এই তথ্য নিশ্চিত করেন।
বার্তায় নরেন্দ্র মোদি জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলিতে ভারতের গভীর উদ্বেগের কথা তিনি নেতানিয়াহুকে অবহিত করেছেন। এ সময় তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ জোর দেন।
মোদি আরও উল্লেখ করেন, সংঘাত দ্রুত বন্ধ করার প্রয়োজনীয়তার কথা ভারত পুনর্ব্যক্ত করেছে এবং যত দ্রুত সম্ভব শত্রুতার অবসান চায়।
ভারত দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শান্তি, সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সাম্প্রতিক পরিস্থিতিতেও সেই অবস্থান বজায় রেখেই ভারত সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
