নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২১:৩৩
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান এবং তার গোপন বৈঠকের সময়সূচি এখন তেহরানের হাতের মুঠোয় বলে দাবি করেছে ইরান।
দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান এবং দীর্ঘ সময় সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ইয়াহিয়া রহিম-সাফাবি এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলি শাসনের প্রধানকে লক্ষ্যবস্তু করার মতো পর্যাপ্ত ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এখন ইরানের কাছে গচ্ছিত রয়েছে।
তিন দিন আগে তেহরানের কেন্দ্রস্থলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সাফাবির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি দাবি করেন, ইরানের গোয়েন্দা ব্যবস্থা শুধু ইসরায়েল নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোর প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে পুরোপুরি সচেতন।
সাফাবি অভিযোগ করেন, ওয়াশিংটন ও তেল আবিব একদিকে কূটনীতির কথা বললেও পর্দার আড়ালে সবসময়ই ইরানের ওপর হামলার ছক কষেছে। তবে ইরান এই ‘প্রতারণা’ সম্পর্কে আগে থেকেই সতর্ক ছিল। তিনি জানান, সাম্প্রতিক হামলার আগেই ইরান তাদের প্রধান ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো থেকে সরঞ্জাম সরিয়ে নিয়েছিল। যার ফলে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত জনশূন্য ও পরিত্যক্ত স্থানেই বোমা বর্ষণ করেছে। নিজেদের রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে নেওয়াই এখন তেহরানের মূল শক্তি বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
