২২ জুন ২০২৬, সোমবার, ১১:৩১

শিরোনাম
২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের

তেল সরবরাহ নিয়ে শঙ্কা, আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম

তেল সরবরাহ নিয়ে শঙ্কা, আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০৯:৫৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৬ মিনিটে প্রতি ব্যারেল ৮১ দশমিক ৬৬ ডলারে পৌঁছায়। এ সময় তেলের দাম বেড়েছে ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ৩৫ শতাংশ। দিনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত উঠেছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে বিনিয়োগকারীরা তেল সরবরাহ নিয়ে শঙ্কায় রয়েছেন।

তবে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। কারণ, কয়েকটি তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। এতে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসে এবং বাজারে স্বস্তি ফিরে আসে।

এদিকে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে দুই দেশের প্রতিনিধিদল মুখোমুখি বৈঠকে বসেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই আলোচনার সূচনার বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সফল হলে শুধু রাজনৈতিক উত্তেজনা কমবে না, বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: রয়টার্স ও জিও নিউজ।

আরও পড়ুন